সাইকেল কিনতে এসে টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন

stealing money
অনলাইন ডেস্ক ১২ মে ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১২ মে ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন
সাইকেল কিনতে এসে টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন
....সংগৃহীত ছবি

সাইকেল কিনে নিতে খালার বাসায় এসেছিল ভাগনে গোলাম রব্বানী (১৪)। খালার অগোচরে মানিব্যাগ থেকে ৩০০০ টাকা বের করার সময় ধরা পড়ে যায়। মাকে বলে দিতে চাওয়ায় টেবিলে রাখা ছুরি দিয়ে প্রথমে বড় খালাকে, পরে চিৎকারে ছুটে আসা ছোট খালাকেও ছুরিকাঘাত ও শিলপাটা দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় সে

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুন করে পোশাক বদলে বাসা থেকে বের হয়ে যায় গোলাম রব্বানী। পরে খালাদের জানাজায়ও অংশ নেয় সে। পুলিশের তদন্ত ও সরেজমিন কাজেও সে সহযোগিতা ও নানাভাবে আড়িপাতার চেষ্টা করে।

পরে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তদন্তের ভিত্তিতে তাকে শনাক্তের পর গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাইকেল কিনতে ঢাকায় এসে ৩ হাজার চুরি করে ধরা পড়ায় দুই খালাকে খুন করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।

মিরপুরে দুই নারীর মরদেহ, পুলিশের ধারণা হত্যাকাণ্ড

শেওড়াপাড়ায় জোড়া খুন : মাস্ক-ক্যাপ পরা সেই ব্যক্তি গ্রেপ্তার

পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সোমবার (১২ মে) বিকেল সোয়া ৪টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।