ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

Truck-autorickshaw collision
অনলাইন ডেস্ক ২২ জানুয়ারি ২০২৪ ০৭:২৫ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২২ জানুয়ারি ২০২৪ ০৭:২৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় শিশুসহ ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

সোমবার বেলা ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় এই ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেন। 

ওসি বলেন, চেচুয়া বাজার থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি মুক্তাগাছা শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।