সাইফ-অমৃতার ডিভোর্স নিয়ে যা বললেন ইব্রাহিম
Saif-Amrita's divorce
অমৃতা সিং আর সাইফ আলি খানের ডিভোর্সের সাক্ষী ছিলেন ছেলে ইব্রাহিম আলি খান। বোন সারা তখন একটু বড়। বয়স নয়ের আশেপাশে। তারপর থেকে মূলত মা অমৃতাই বড় করেছেন তাদের। তবে বিভিন্ন ছুটির সময় বাবার কাছে আসা, বাবার সঙ্গে ঘুরতে যাওয়া, সবটাই ছিল। এমনকি, কারিনার সঙ্গে সাইফ আলি খানের বিয়েতেও এসেছিলেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদ হওয়া এক পরিবারে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন ইব্রাহিম। তার ছোটবেলায় হওয়া বাবা-মায়ের বিচ্ছেদ সম্পর্কে তিনি বলেন, ‘আমি চার-পাঁচ বছরের ছিলাম। তাই আমার খুব বেশি কিছু মনে নেই। সারা বড় হওয়ায় তার জন্য হয়ত ব্যাপারটা আলাদা ছিল।’