রাজশাহীতে অপপ্রচারের বিরুদ্ধে সেচ্ছাসেবকদল নেতার সাংবাদিক সম্মেলন

Md. Parvez Saikat
নিজস্ব প্রতিবেদক: ১৩ মে ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৩ মে ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে অপপ্রচারের বিরুদ্ধে সেচ্ছাসেবকদল নেতার সাংবাদিক সম্মেলন
রাজশাহীতে অপপ্রচারের বিরুদ্ধে সেচ্ছাসেবকদল নেতার সাংবাদিক সম্মেলন

রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ পারভেজ সৈকতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় নগরীর টিকাপাড়া বাশার রোড এলাকার তরুন সংঘ স্কুল মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী পারভেজ সৈকত জানান, কিছুদিন ধরে লক্ষ্য করে দেখা যাচ্ছে প্রতিহিংসার জের ধরে কিছু ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য আমার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের  মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। 

তিনি আরও বলেন, সম্প্রতি আমার নাম ব্যবহার করে কিছু ব্যক্তি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে গিয়ে চাঁদা দাবি করার অপচেষ্টা চালানো হচ্ছে।আমি এর  তীব্র নিন্দা জানাচ্ছি। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি চাঁদাবাজদের ঘৃনা করি। 

কতিপয় ব্যাক্তি আমার সুনাম ক্ষুন্ন ও  ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে।এবিষয়ে আমি প্রতিকার চেয়ে সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। এমন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায়  আনার জন্য প্রশাষনের প্রতি জোর দাবি জানাচ্ছি।