কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির নেতৃত্বে ফোরকান ও কায়ছার
কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ফোরকান আহমদ খোকন সভাপতি ও মো: কায়ছার হামিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাফেজ আহমদ জিসান ও রুহুল কাদের, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) রবিউল করিম রবি, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মোঃ আলমগীর, তথ্য ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য যথাক্রমে নাসির উদ্দীন, শামসুল আলম, আতাউল ইসলাম, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, মোঃ শফিউল করিম, মোঃ আব্দুল্লাহ ও রিয়াজ উদ্দিন সিফাত।
সমিতির ২০২৫-২০২৬ সনের নির্বাচনে মোট ৬১৯ জন ভোটারের মধ্যে ৫৭৫ জন আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তাওহীদুল আনোয়ার।
উল্লেখ্য, নির্বাচনে দুই প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদক মিলে ১৭ পদের মধ্যে ১৮ জন (নির্বাহী সদস্য পদে দুইজন সমান ভোট পাওয়ায় দ্বৈত) নির্বাচিত হয়।