ফয়েজ আহমদ তৈয়্যব

আগামী জুলাই থেকে ইন্টারনেটের দাম কমবে

Internet cost
অনলাইন ডেস্ক : ১৫ মে ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক : ১৫ মে ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন
আগামী জুলাই থেকে ইন্টারনেটের দাম কমবে
.....সংগৃহীত ছবি

আগামী জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আগামী ১ জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে। পরে গ্রাহক পর্যায়ে দাম কমবে।

তিনি আরও বলেন, মোবাইল কোম্পানিগুলোকে বলতে চাই, দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট দিতে চাই।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী উপস্থিত ছিলেন।