ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন
ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ তম বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫-মে) বেলা ১১ টায় রাজশাহী জিরো পয়েন্ট চিলি'স রেস্টুরেন্টে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকী।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭৬ সালে ফারাক্কা অভিমুখে লং মার্চ শুরু হয়েছিল। কানসাট হাই স্কুল মাঠ সেদিন শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল। আওয়াজ উঠেছিল 'ভেঙ্গে থাও-গুড়িয়ে দাও মরণবাঁধ ফারাক্কা। পানি অগ্ৰাসনের বিরুদ্ধে এটিই ছিল পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় প্রতিবাদ যা বর্তমানেও বহাল রয়েছে।
তিনি আরো বলেন, প্রতিবছরের ন্যায় এইবার ও আমরা ফারাক্কা লং মার্চ দিবস উদযাপন করতে যাচ্ছি । আগামী ১৬ মে শুক্রবার বিকেল ৩ টায় রাজশাহী কলেজ থেকে জিরো পয়েন্ট চত্ত্বরে র্যালি অনুষ্ঠিত হবে এবং বিকেল ৪টায় রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী ও তোহিদুল রহমান লাবলু।
সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফারাক্কা লং মার্চ উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকী সম্মেলনটি সমাপ্ত করেন।