অস্বাস্থ্যকর পরিবেশে বরফ উৎপাদন ও মজুদে ৩টি বরফকল মালিককে জরিমানা
3 ice factory owners fined
কক্সবাজার জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে বরফ উৎপাদন ও মজুদ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। একশ্রেণির অসাধু বরফকল মালিকদের বিরুদ্ধে এমনটা অভিযোগ রয়েছে।
গতকাল এফআইকিউসি আইন বাস্তবায়নে কক্সবাজার সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল (অতিরিক্ত দায়িত্ব জেলা মৎস্য কর্মকর্তা) এর নেতৃত্বে বরফকলে অভিযান পরিচালিত হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, কক্সবাজার এর সহযোগিতায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বরফ উৎপাদন ও মজুদ করায় ৩টি বরফকল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে লাইসেন্স ও পণ্যের মান উন্নয়নসহ স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য বরফকল মালিককে সতর্ক করা হয়েছে। বরফকল গুলো হচ্ছে ন্যাশনাল আইস প্লান্ট, আল হোছাইন বরফকল ও জে আর আইস প্লান্ট।