দেশের বিভিন্ন কারাগারে বন্দি ১৫৩ ভিআইপি
ধর্ষণ, নিপীড়ন, অসমতা, অন্যায্যতা, পিতৃতন্ত্র, শ্রমের অবমূল্যায়ন, উগ্রবাদের বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠে আওয়াজ তুলেছেন নারী–পুরুষ সবাই। ‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’ ব্যানারে গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্লোগানে, গানে, পদযাত্রায় এ আওয়াজ ওঠে। ঘোষণাপত্রে নারীর বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার অপচেষ্টাকে মেনে না নেওয়ার স্পষ্ট অবস্থানের কথা জানানো হয়।
লড়াই অব্যাহত রাখার কথা জানিয়ে ঘোষণাপত্রে বলা হয়, ‘আমরা সরকার ও প্রতিটি রাজনৈতিক দলের নারীবিষয়ক অবস্থানকে নজরদারিতে রাখব। যে ক্ষমতাকাঠামো জুলুমবাজি জিইয়ে রাখে, সেই কাঠামো ভাঙব। আমরা চুপ করব না, হুমকির মুখে নত হব না। অধিকার আদায়ের দাবিতে অটল থাকব। ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ও তা প্রতিষ্ঠার সংগ্রামে হাল ছাড়ব না।’
২১ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থী আবাসন সুবিধার বাইরে
বিশেষত গত দেড় দশকে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় সবক’টি নিজস্ব ক্যাম্পাস ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ছাড়াই শিক্ষা কার্যক্রম শুরু করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭২। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ৫৭টি। যার ২৮টি প্রতিষ্ঠিত হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে। নতুন এসব বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগেরই যাত্রা শুরু ভাড়া করা ভবনে। এমনকি কয়েক দশক আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি। ফলে শিক্ষার্থীরা নিরাপত্তাজনিত শঙ্কাসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন, যা প্রভাব ফেলছে তাদের শিক্ষাজীবনেও।
ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ। সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ওপর বড় মানসিক চাপ তৈরি হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে ‘পুশব্যাক’ করছে ভারত। এ পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপর এ খড়গ নেমে আসবে বলে জানা গেছে।
১৯৯২ বা ৯৩ সালের দিকে ১০ হাজার টাকা দিয়ে একটি টেলিফোন সংযোগ নিয়েছিলেন মঞ্জুলা চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত এই অধ্যাপকের কাছে টেলিফোনটি ছিল আত্মীয়স্বজন, কর্মস্থলসহ দূরালাপনের একমাত্র ভরসা। এখন অবশ্য অতটা ভরসা না থাকলেও সেই টেলিফোনের সঙ্গে রয়েছে তাঁর আবেগ ও স্মৃতির টান।
৩০ বছর আগে যেতে হবে না, ১৭ বছর আগেও টেলিফোন ছিল বেশির ভাগ মানুষের দূরালাপনের মূল মাধ্যম। উনিশ শতকের আবিষ্কার টেলিফোন একুশ শতকের দ্বিতীয় দশকে এসেই চাহিদা হারাতে শুরু করে। তবে টেলিফোন এখনো টিকে আছে। হয়তো আরও কিছুকাল থাকবে।
দেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত ৫১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ জানেই না যে, তারা রোগটিতে আক্রান্ত। শনাক্তকৃত ৮৬ শতাংশ মানুষ রোগটি নিয়ন্ত্রণ করতেই পারছে না। এ রোগের নিয়ন্ত্রণের হার মাত্র ১৪ শতাংশ। আর চিকিৎসা নিচ্ছে ৩৫ শতাংশ রোগী।
দুর্নীতি দমন কমিশন (দুদক) আট মাসে দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে। এর মধ্যে রয়েছে বাড়ি, ফ্ল্যাট, বাণিজ্যিক স্থাপনা ও জমি।
দুদক সূত্রে জানা গেছে, গত জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭৪টি জব্দের আদেশ দিয়েছেন। এসব আদেশে প্রায় ১৯২ একর জমি, ২৮টি ভবন, ৩৮টি ফ্ল্যাট ও ১৫টি প্লট জব্দ করা হয়। জব্দের তালিকায় থাকা যানবাহনের মধ্যে রয়েছে ২৩টি গাড়ি। তিনটি জাহাজও জব্দ করা হয়েছে।