মুগদায় গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Death of a 10th grade student
অনলাইন ডেস্ক ১৭ মে ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৭ মে ২০২৫ ০৫:৩৪ অপরাহ্ন
মুগদায় গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
...সংগৃহীত ছবি

শনিবার(১৭ মে) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ফয়সাল আরাফাত নূরনবী গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সাজু খান গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার মিত্র জানান, আমরা খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি গতকাল রাতে যে কোনো সময় সিলিং ফ্যানের সঙ্গে নূরনবী তার মায়ের ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে গত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। স্বজনের কাছে থেকে জানতে পারি  নিহত ফয়সাল মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের মামা মো. জাহাঙ্গীর জানান, আমার ভাগিনা মানসিকভাবে অসুস্থ ছিল। সে মাণ্ডা হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বর্তমানে মাণ্ডা এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো ফয়সাল।