বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে শাটারমিস্ত্রির মৃত্যু

Shuttersmith's death
অনলাইন ডেস্ক ১৯ মে ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৯ মে ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে শাটারমিস্ত্রির মৃত্যু
.....সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডার স্বাধীনতা সরণি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে শাটারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আকাশ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার(১৯ মে) দুপুর ১টার  দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া দুইটা মৃত ঘোষণা করেন।

নিহত আকাশের বাড়ি ভোলায়। তিনি বর্তমানে উত্তর বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

তার সহকর্মী সুমন জানান, আমরা একটি নির্মাণাধীন ভবনে শাটার লাগানোর কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে তার স্পর্শ লাগে। পরে সে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মরদেহ মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।