প্রাথমিকের শিক্ষকদের শৃঙ্খলা মামলায় নজরদারি বাড়াল অধিদপ্তর

The department has increased surveillance.
অনলাইন ডেস্ক: ১৯ মে ২০২৫ ০৭:২৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ১৯ মে ২০২৫ ০৭:২৪ অপরাহ্ন
প্রাথমিকের শিক্ষকদের শৃঙ্খলা মামলায় নজরদারি বাড়াল অধিদপ্তর

দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলা এবং আপিল মামলার হালনাগাদ তথ্য প্রতি মাসে নির্ধারিত ছকে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (১৮ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) মাহফুজা খাতুনের স্বাক্ষর করা একটি স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

মূলত, ২০২৪ সালের ৮ অক্টোবরের এক নির্দেশনার সূত্র ধরে এখন এসব তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নির্দেশনার অনুলিপি বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষকদের শৃঙ্খলাসংক্রান্ত মামলাগুলোর প্রক্রিয়া ও নিষ্পত্তির গতি ত্বরান্বিত করতেই নিয়মিত প্রতিবেদন পাঠানোর বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে।