গোমস্তাপুরে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় বাংলাদেশ গার্ল গার্লস অ্যাসোসিয়েশনের স্থানীয় শাখা গোমস্তাপুর উপজেলার আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে সরকারি বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জের গাইড সচিব রোকসানা আহমদ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় শাখা গোমস্তাপুর উপজেলার উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার গার্ল গাইডস এসোসিয়েশন স্থানীয় শাখার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার বেনু। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী।
গার্ল গাইডিং শিশু বালিকা কিশোরী ও তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশ লক্ষে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (বিজ্ঞ লিডার) নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।