কক্সবাজার জেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

Monthly Law and Order Committee Meeting
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ মে ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ মে ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন
কক্সবাজার জেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
কক্সবাজার জেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা -প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আজহা সমাগত। অসাধু ব্যবসায়িরা যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরী করতে না পারে এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীন, সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক, জেলা বিএনপি সভাপতি, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এছাড়াও সভায় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেল সুপার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী, দক্ষিণ ও উত্তরের বিভাগীয় বন কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা তথ্য কর্মকর্তা, জেলা ক্রীড়া কর্মকর্তা ছাড়াও বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তর প্রধানসহ  রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অবৈধপথে চোরাচালান পাচার রোধ, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।