কদমতলীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

Death of a young man
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৫ ০৭:৫২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৫ ০৭:৫২ অপরাহ্ন
কদমতলীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর কদমতলী থানার সুফিয়া হাসপাতালের পাশের একটি বাসায় সুমন মিয়া (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৪ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন মিয়ার বোন রেবা বেগম জানান, আমার ভাই রাজধানীর মান্ডা এলাকায় থাকতো। গতকাল রাতে আমার ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসে। পরে আজ মঙ্গলবার দুপুরের দিকে সে সবার অগোচরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমার ভাই মোবাইলে জুয়া খেলায় আসক্ত ছিল। আমরা ধারণা করছি মোবাইলে জুয়া খেলায় আসক্ত হয়ে এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। সে পাইলিং এর কাজ করতো। এক বছর আগে সে বিয়ে করে। আমার বাবার নাম মৃত ইব্রাহিম মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।