নাটোরে আম ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

Fine of 50 thousand taka
নাটোর প্রতিনিধি ২১ মে ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন সারা বাংলা
নাটোর প্রতিনিধি ২১ মে ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন
নাটোরে আম ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা
নাটোর আহাম্মদপুরে ইথোসিন কেমিক্যাল ব্যবহার করে আম পাকানোয় এক আম ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

নাটোর আহাম্মদপুরে ইথোসিন কেমিক্যাল ব্যবহার করে আম পাকানোয় এক  আম ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ  বেলা এক টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা করেন। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান জানান, বাজারে গত ১৫ই মে থেকে বাজারে গুটি জাতের আম উঠতে শুরু করেছে। এসব আমে কোন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য আজ বেলা একটার

দিকে নাটোরে আহমেদপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় দোয়াল ট্রেডার্স এর মালিক শাজাহান আলীর আমের আরতে ইথোসিন দিয়ে আম পাকানো প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।