সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব গৌরী চন্দ'র স্মরণসভা

Memorial service for social, cultural and sports personality Gauri Chanda
অনলাইন ডেস্ক: ২১ মে ২০২৫ ০৬:০২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ২১ মে ২০২৫ ০৬:০২ অপরাহ্ন
সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব গৌরী চন্দ'র স্মরণসভা
সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব গৌরী চন্দ'র স্মরণসভা

চাঁপাইনবাবগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের পরিচিত মুখ গৌরী চন্দ সিতুর স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের মার্জিনা হক মিলনায়তনে যৌথভাবে এ সভার আয়োজন করে জেলা গার্ল গাইডস এসোসিয়েশন, কল্যাণী মহিলা সংসদ, ইনার হুইল ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা।

এক মিনিট নিরবতা,পবিত্র কোরান ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

কবিতা চন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সেলিনা খাতুন,ফারুকা বেগম,মনসুরা বেগম,ছবি রানী সাহা,সালমা আর্জুমান্দ বানু,রোকসানা আহ্ মদ,শফিকুল আলম, এনামুল হক হাসিনুর রহমান প্রমূখ।

বক্তারা  গৌরী চন্দ্র সিতুর সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে সংগঠক হিসেবে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, এসবকে ঘিরেই ছিল তার বৃহত্তর পরিবার। পারিবারিক জীবনের চেয়ে এগুলোতেই তিনি বেশি সময় দিতেন। তিনি নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন।তাঁর অভাব পূরণ হওয়ার নয়।তিনি জন্মলগ্ন থেকেই প্রথম আলো বন্ধুসভা, সচেতন নাগরিক কমিটি-সনাক মহানন্দা প্রবীণ নিবাসসহ নানা সংগঠনে নিবেদিতপ্রাণ একজন নেত্রী ছিলেন।অন্যায়ের প্রতিবাদে তিনি রাস্তায় দাঁড়াতেন।সাহসী নারী ছিলেন।