ঢাকাসহ ৬ জেলায় চাকরি দিচ্ছে ওয়ালটন

Walton jobs
অনলাইন ডেস্ক ২৪ মে ২০২৫ ১২:৫২ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৪ মে ২০২৫ ১২:৫২ অপরাহ্ন
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দিচ্ছে ওয়ালটন
.......সংগৃহীত ছবি

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস এক্সিকিউটিভ (মোবাইল) পদে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, গোপালগঞ্জ, খুলনা, রংপুরে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম: টেরিটরি সেলস এক্সিকিউটিভ (মোবাইল)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি 

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশনগুলোতে (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস আউটলুক ইত্যাদি) ভালো দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর 

কর্মস্থল: চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, গোপালগঞ্জ, খুলনা, রংপুর

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৫