কক্সবাজারে বোট রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন শীর্ষক কর্মশালা
কক্সবাজার সদর উপজেলার ফিশারী ঘাটে সারাদিন দিনব্যাপী "Joint DoF MMO Field level Baseline Survey and Boat Registration Campaign at Upazila level " শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুস সাত্তার, পরিচালক, সামুদ্রিক, আগ্রাবাদ, চট্টগ্রাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মো : মিজানুর রহমান, উপ প্রকল্প পরিচালক, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট চট্টগ্রাম বিভাগ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, সদর, কক্সবাজার, জি এম রব্বানী, ব্যবস্থাপক BFDC কক্সবাজার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ, মো: আ: কদ্দুছ, মেরিন ফিশারিজ অফিসার, সদর, কক্সবাজার ও অন্যান্য।
কর্মশালায় সদর উপজেলার ৫০৬টি মৎস্য নৌযানের সাগরে মাছ ধরার অনুমতি পত্র সংক্রান্ত আলোচনা করা হয়।
এতে বলা হয় সদর উপজেলায় ৫০৬টি নৌযানের মধ্যে ৩০২টি মৎস্য নৌযানকে অনুমতি পত্র দেওয়া হয়েছে। বাকি বোটগুলোকেও অতি সত্তর অনুমতি পত্র নেওয়ার জন্য বলা হয়। এছাড়াও সাগরে বর্তমানে ৫৮ দিন মৎস্য আহরণের নিষেধাজ্ঞা কার্যক্রমের উপর আলোচনা করা হয়।