ইশরাক হোসেন

শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি

Writ still pending in High Court seeking oath
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৫ ০৬:২৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৫ ০৬:২৩ অপরাহ্ন
শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি
.......সংগৃহীত ছবি

শপথ চেয়ে হাইকোর্টে এখনো রিট করেননি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

রোববার (২৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, ‘যেহেতু স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক ‘‘সিটি কর্পোরেশন আইন’’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোন পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করেছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চুড়ান্ত করা হয় নাই। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি মাত্র। রিট পিটিশন নয়।’

প্রসঙ্গত, রোবরার বিভিন্ন গণমাধ্যমে ‘শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশারাক হোসেন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এরই প্রেক্ষিতেই গণমাধ্যমে এই বিবৃতি পাঠান ইশরাক হোসেন।