চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ৩দিন ব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন

Auspicious inauguration of the 3-day land fair
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৫ মে ২০২৫ ০৬:৩৭ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৫ মে ২০২৫ ০৬:৩৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ৩দিন ব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় তিন দিন ব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় তিন দিন ব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে  উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মেলায় সহকারী কমিশনার ভূমি ও উপসহকারী কমিশনার ভূমি কর্মকর্তা-কর্মচারি সহ সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে নাচোল উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে শেষ হয়।

৩ দিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন  সদর ইউনিয়নের উপসহকারী কমিশনার (ভূমি) নেজাম উদ্দিন, নেজামপুর ও কসবা ইউনিয়ন  উপসহকারী কমিশনার (ভুমি) রবিউল ইসলাম, ফতেপুর ইউনিয়ন উপসহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া জানান, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, সেবা বুথে অনলাইনের মাধ্যমে যাবতীয় আবেদন আপলোড করা, তাতক্ষনিক ভূমির দাখিলা প্রদান, সেবা গ্রহিতাদের অভিযোগ গ্রহন, রেকর্ড সংশোধন ও মিসকেস সংক্রান্ত শুনানী, ভূমি সেবা বিষয়ক জনসচেতনতার জন্য লিফলেট, বুকলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।