১৯ মামলার অস্ত্রধারী ডাকাত

শাহীনের ঘর থেকে অস্ত্র, মাদক, জাল টাকা ও ওয়াকিটকি উদ্ধার

Weapons, drugs, counterfeit money and walkie-talkies recovered
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৫ মে ২০২৫ ০৭:০২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৫ মে ২০২৫ ০৭:০২ অপরাহ্ন
শাহীনের ঘর থেকে অস্ত্র, মাদক, জাল টাকা ও ওয়াকিটকি উদ্ধার
শাহীনের ঘর থেকে অস্ত্র, মাদক, জাল টাকা ও ওয়াকিটকি উদ্ধার

কক্সবাজারের চিহ্নিত ডাকাত ও অস্ত্রধারী সস্ত্রাসী শাহীনুর রহমান শাহিনের বাড়িতে যৌথ অভিযানে চালিয়ে অস্ত্র, মাদক, জাল টাকা ও ওয়াকিটকি উদ্ধার করেছে র‌্যাব-১৫।

 বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, খবর পাওয়া যায় রামুর গর্জনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝিরঘাটা গ্রামের পলাতক আসামী শাহীন বসতঘরে কয়েকজন সহযোগীসহ মাদক ও অস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদে গতকাল ভোর বেলায় র‌্যাব-১৫, পুলিশ, বিজিবি সমন্বয়ে শাহীনের বিল্ডিং ঘরের সামনে অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিনসহ তার সহযোগিরা ঘরের পিছন দিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ জাহিদ রাতুল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাব, পুলিশ, বিজিবিসহ শাহীন এর বসতঘরে প্রবেশ করে তল্লাশী চালিয়ে ২টি ১২ বোর কার্তুজসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গুলরি পিতলের খালি খোসা, গাঁজা, জাল টাকা, ওয়াকিটকি ও কালো রংয়রে বাইনোকুলার পাওয়া যায়। 

র‌্যাব জানায়, পলাতক শাহীন একজন অস্ত্রধারী ডাকাত। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গাঁজা, জাল টাকাসহ অন্যান্য মালামাল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।