বাহরাইনের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Meeting with the Ambassador of Bangladesh
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৫ ০৭:৫৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৫ ০৭:৫৫ অপরাহ্ন
বাহরাইনের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
.......সংগৃহীত ছবি

স্থানীয় সময় গত বৃহস্প‌তিবার (২২ মে) বাহরাইনের উপ-প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে উপ-প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন, যা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি বাংলাদেশি প্রবাসীরা বাহরাইনের উন্নয়নে অবদানের প্রশংসা করেন এবং তাদেরকে বাহরাইনের অতিথি হিসেবে অভিহিত করেন।

পরে উভয়পক্ষ শ্রম, পর্যটন, বিনিয়োগ এবং প্রবাসী কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে বাহরাইনের সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নতি করার গুরুত্ব তুলে ধরেন।