চাকরি দিচ্ছে শিশু একাডেমি, অনলাইনে আবেদন

Bangladesh Shishu Academy Jobs
অনলাইন ডেস্ক : ২৬ মে ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৬ মে ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন
চাকরি দিচ্ছে শিশু একাডেমি,  অনলাইনে আবেদন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অধীন বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .....সংগৃহীত ছবি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অধীন বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে স্থায়ী ও অস্থায়ী ৫০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৬ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিশু একাডেমি

মন্ত্রণালয়: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

পদসংখ্যা: ১১টি 

লোকবল নিয়োগ: ৫০ জন 

পদের নাম: হিসাবরক্ষণ অফিসার

পদসংখ্যা: ০১টি স্থায়ী

বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯) 

শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি 

পদের নাম: জেলা শিশু বিষয়ক কর্মকর্তা

পদসংখ্যা: ১১টি স্থায়ী, ২টি অস্থায়ী

বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯) 

শিক্ষাগত যোগ্যতা:স্নাতকোত্তর ডিগ্রি 

পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ০১টি স্থায়ী

বেতন: ১১৩০০-২৭৩০০ টাকা (গ্রেড-১২)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি

পদের নাম: সাঁটলিপিকার-কাম- কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: স্থায়ী ১ টি

বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা ((গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: স্থায়ী ১ টি

বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

পদের নাম: লাইব্রেরিয়ান-কাম- মিউজিয়াম কিপার

পদসংখ্যা: স্থায়ী ৮ টি, অস্থায়ী ৯ টি

বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা:গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেটসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা

পদের নাম: প্রজেক্টর অপারেটর

পদসংখ্যা: স্থায়ী ১ টি

বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেটসহ প্রজেক্টর চালানোর কাজে ৩ বছরের অভিজ্ঞতা

পদের নাম: অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: স্থায়ী ৮ টি

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: অস্থায়ী ৫টি 

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: স্থায়ী ১টি 

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট; এবং বৈধ লাইসেন্স-সহ ইলেকট্রিক কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: বুক বেয়ারার

পদসংখ্যা: স্থায়ী ১টি 

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৫