বিএনপি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন, নেতৃত্বে অযোগ্যতার অভিযোগ

Human chain demanding BNP restructuring
নিজস্ব প্রতিবেদক: ২৬ মে ২০২৫ ০২:২৫ অপরাহ্ন রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: ২৬ মে ২০২৫ ০২:২৫ অপরাহ্ন
বিএনপি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন, নেতৃত্বে অযোগ্যতার অভিযোগ
রাজশাহীর জিরোপয়েন্টে নগর বিএনপি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছেন একাংশের নেতা-কর্মীরা।

দিনের বেলায় বিএনপি, আর রাতের আঁধারে আওয়ামী লীগ—এমন নেতারা বিএনপির নেতৃত্ব দিতে পারে না। এমন অভিযোগ তুলে রাজশাহীর জিরোপয়েন্টে নগর বিএনপি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছেন একাংশের নেতা-কর্মীরা।

সোমবার সকাল ১১টায় এ কর্মসূচি পালন করেন দলটির ত্যাগী নেতাকর্মীরা। অভিযোগ, বর্তমান নগর কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের, বাদ পড়েছেন দলের প্রকৃত নিবেদিত কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা সাবেক মেয়র লিটনের ছত্রছায়ায় রাজনীতি করেছেন, তাদের দিয়ে বিএনপি পুনর্গঠন সম্ভব নয়। তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব মিটিয়ে, তৃণমূলের সন্তুষ্টি নিশ্চিত করা না গেলে রাজশাহীতে বিএনপির সাংগঠনিক দুর্বলতা আরও বাড়বে—এমন মত বিশ্লেষকদের।