স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

Wife's press conference against husband
নিজস্ব প্রতিবেদক: ২৭ মে ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৭ মে ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
...সংগৃহীত ছবি

পরকীয়ার জেরে মানসিক ও শারীরিক নির্যাতন, মোটা অংকের যৌতুক দাবি ও তালাকের হুমকির অভিযোগ উঠেছে নগরীর নতুন বিলসিমলা এলাকার মো: আহসান খালিদের ছেলে রেজাউর রহমান শুভ'র বিরুদ্ধে। 

সোমবার (২৬ মে) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে এসব অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী স্ত্রী মোসা: জান্নাতুল ফেরদৌস চৈতি।

লিখিত বক্তব্যে চৈতি বলেন, গত ১৬ বছর পূর্বে ইসলামী শরীয়াত মোতাবেক রেজাউর রহমান শুভর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার সাথে ঘর-সংসার করাকালীন সময়ে একটি মেয়ে সন্তান মোসাঃ নোসিন তাবাসসুম সাইকা (১৩) জন্মগ্রহণ করেন। তবে  সে কখনোই আমার ও আমার মেয়ের ভরন পোষন ঠিক মত বহন না করে আমার বাবার নিকট বিভিন্ন সময় যৌতুকের জন্য টাকা দাবী করে। আমার বাবা আমার সংসারের কথা চিন্তা করে শুভকে নগদ ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা প্রদান করে। সেই টাকা দেওয়ার পরেও আমার বাবর নিকট যৌতুক বাবদ আরো টাকা দাবী করে। আমি আমার স্বামী রেজাউর রহমান শুভকে আর টাকা দিতে না পারলে আমার স্বামী সব সময় আমাকে মারধর করতো। আমি ঘটনার বিষয় আমার বাবাকে জানালে আমার স্বামীর পরিবারের লোকজনদের সাথে আলাপ আলোচনা করে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মিমাংসা করার চেষ্টা করলে শুভ তাতে কোন ধরনের কর্নপাত করে না।

তিনি বলেন, পরবর্তীতে রেজাউর রহমান শুভ বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক করতে থাকে। এর মধ্যে উপশহর এলাকায় বজলুর ড্রাইভারের মেয়ে মাহাবুব খাতুন নীলার সাথে গভীর প্রেমে জড়িয়ে নীলার স্বামী নিরীহ শিক্ষক স্যার মজনু আহমেদ সাগর কে পরিকল্পনা করে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়ের মামলা দায়ের করেন। মামলার বিষয়ে নীলা ও শুভ র‍্যাব মোস্তাফিজের সাথে যখন কথাপোকথন করে, তখন আমি শুনে ফেলায় আমার স্বামী শুভ আমাকে অনেক মারধর করে এবং জীবননাশের হুমকি দেয়। এছাড়াও আমার পিতাকে গুলি করে মেরে ফেলবে বলে প্রতিনিয়তই ভয়-ভীতি ও হুমকি দিত। একদিন আমি আমার স্বামীর কাপড়ের ওয়ারড্রব খুলে দেখি একটি আগ্নেয়াস্ত্র ও বুলেট রয়েছে। তার কিছু দিন পর আমার স্বামীর পরকীয়া প্রেমিকা নীলার স্বামীকে (মজনু আহমেদ সাগর) আটক করে বলে জানতে পারি। মজনু আহমেদ সাগর স্যার আটক এর বিষয়ে র‍্যাবের মোস্তাফিজুর সাথে মাহাবুব খাতুন নীলা ও আমার স্বামী শুভ জড়িত একসাথে এরা পরিকল্পনা করে মিথ্যা অস্ত্র ও মাদক মামলা দিয়ে ফাঁসিয়েছেন।

তিনি আরো বলেন, দেশের প্রধান উপদেষ্টা, আর এমপি কমিশনার, র‍্যাবের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সুশীল সমাজে আমার এই বিষয়টি সুনজরত দেখবেন বলে আমি আশাবাদী। ন্যায় বিচারের প্রত্যাশায় এক অসহায় পিতার মেয়ে আমি।