সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Job in City Bank
অনলাইন ডেস্ক ২৭ মে ২০২৫ ০১:৩৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৭ মে ২০২৫ ০১:৩৬ অপরাহ্ন
সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সিটি ব্যাংকে নতুনদের ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ....সঙগৃহীত ছবি

সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ব্র্যাঞ্চ ব্যাংকিং বিভাগ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৫০ হাজার টাকা বেতন ছাড়াও কর্মক্ষমতা বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, মোবাইল বিল, ক্রেডিট কার্ড, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: ব্র্যাঞ্চ ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: পূর্বের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন নেই। তবে ভালো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বনিম্ন ২২ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: ৫০,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: কর্মক্ষমতা বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, মোবাইল বিল, ক্রেডিট কার্ড, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৪ জুন ২০২৫