আন্তর্জাতিক সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করেছেন কি?

Jobs in international organizations
অনলাইন ডেস্ক ২৭ মে ২০২৫ ০১:৫১ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৭ মে ২০২৫ ০১:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করেছেন কি?
...সংগৃহীত ছবি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির অডিট সাপোর্ট বিভাগ অ্যাকাউন্টস কোঅর্ডিনেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৯৬,৪৩১ টাকা বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম: অ্যাকাউন্টস কোঅর্ডিনেটর

বিভাগ: অডিট সাপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট/ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: ৭৭,১৪৫ থেকে ৯৬,৪৩১ টাকা মাসিক (অভিজ্ঞতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে) 

অন্যান্য সুবিধা: জীবন বিমা, হাসপাতালে ভর্তি বিমা কভারেজ এবং বহির্বিভাগে চিকিৎসা সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৫