রাজশাহীর পদ্মার পাড় থেকে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
Police loot weapons recovered from the banks of the Padma
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্র আন্দোলনের সময় থানা হতে লুন্ঠিত অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।লুন্ঠিত উদ্ধার অস্ত্রের মধ্যে রায়েছে,একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি।
র্যাব-৫ জানায়,২৬মে দিবাগত রাত ২টা দিকে র্যাব-৫, সিপিএসসি-রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা নদীর তীরবর্তী কাশবনের ভিতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।এই অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫ এর একটি চৌকস গোয়েন্দা দল।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।