শেয়ারবাজারে চাকরি, আবেদন শেষ ১৫ জুন

Job in stock market
অনলাইন ডেস্ক : ২৭ মে ২০২৫ ০৪:১৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৭ মে ২০২৫ ০৪:১৮ অপরাহ্ন
শেয়ারবাজারে চাকরি, আবেদন শেষ ১৫ জুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড অব ইন্টারনাল অডিট পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৭ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) 

পদের নাম: হেড অব ইন্টারনাল অডিট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স অথবা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/ এমবিএ

অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিট কার্যক্রম পরিচালনার দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৫