পবার হড়গ্রাম ইউপিতে দুই কোটি ৪০ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

Open budget of Tk 2.4 crore announced
ইউসুফ চৌধুরী-রাজশাহী ২৮ মে ২০২৫ ০৬:২৪ অপরাহ্ন সারা বাংলা
ইউসুফ চৌধুরী-রাজশাহী ২৮ মে ২০২৫ ০৬:২৪ অপরাহ্ন
পবার হড়গ্রাম ইউপিতে দুই কোটি ৪০ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এসময় ঘোষিত বাজেটে আয় দেখানো হয়েছে- দুই কোটি ৪০ লাখ ৭৬ হাজার ৩৯৯ টাকা, ব্যয় দেখানো হয়েছে দুই কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৮৯১ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৫০৮ টাকা। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের (ভারপ্রাপ্ত) সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী হড়গ্রাম ইউনিয়নের আমির এমদাদুল হক, শ্রমিক কল্যান ফেডারেশন কাশিয়াডাঙ্গা থানার সেক্রেটারি মো. আব্দুল গাফফার প্রমুখ। এসময় হড়গ্রাম ইউপির সদস্য মো. জয়নাল আবেদিন এর সঞ্চালনায় বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব নূরুন নাহার। 

এসময় উপস্থিত ছিলেন নারী ইউপি সদস্য সাজেদা বেগম, আতেরা খাতুন ও রুপালী পারভীন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ. দুলাল হাসান, এরসাদ আলী, শাহজাহান আলী, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, জাকির হোসেন, মুনজুর রহমান, মোহাম্মদ আলী, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইসমাইল হোসেন রাসিব সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ, গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন শ্রেণীপেশার জনগণ।