নিয়ামতপুরে ভাবিচা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

Bhabhicha Union Parishad announces open budget
সবুজ সরকার ২৮ মে ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন সারা বাংলা
সবুজ সরকার ২৮ মে ২০২৫ ০৬:২৯ অপরাহ্ন
নিয়ামতপুরে ভাবিচা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ মে)  বেলা ১২টায়  ভাবিচা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ বাজেট ঘোষণা করা হয়। এতে সার্বিক সহযোগিতায় দিয়েছে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গাইজেশন (ইএসডিও)।

বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। সভাপতিত্ব করেন

ভাবিচা ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান মিয়া মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মেহেদী হাসান মামুন, মহসীন আলী মন্ডল, নূরুজ্জামান তরফদার, শমসের আলী, শেফাল চন্দ্র বর্মন; মহিলা ইউপি সদস্য চাঁনভানু, মতিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

ইউপি প্রশাসনিক  কর্মকর্তা করমতুল্যা মন্ডল ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পড়ে শোনান। এবারে বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬ কোটি ৭৯ লাখ ৮৪ হাজার টাকা। সম্ভাব্য  ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৭৭লাখ ৩৪ হাজার টাকা । উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।