বিজিবির অভিযানে ইয়াবাসহ পাচারকারী আটক
Yaba smuggler arrested
বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার জেলার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির টহলদল এর অভিযানে ইয়াবাসহ একজন পাচারকারী আটক হয়েছে।
বিজয়বাংলা নিউজকে বিজিবি জানিয়েছে, গতকাল হোয়াইক্যং চেকপোস্টে টেকনাফগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে ১,০০,০০০ পিস ইয়াবাসহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি কাজ করছে। মাদক, মানবপাচার, সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।