হ্যারিংগে কাউন্সিলের ইতিহাসে প্রথম মেয়র নির্বাচিত

First mayor elected
অনলাইন ডেস্ক ২৯ মে ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন প্রবাস
অনলাইন ডেস্ক ২৯ মে ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন
হ্যারিংগে কাউন্সিলের ইতিহাসে প্রথম মেয়র নির্বাচিত
......সংগৃহীত ছবি

হ্যারিংগে কাউন্সিলের ইতিহাসে প্রথম মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাহবুব

ব্রিটিশ বাংলাদেশিদের গৌরবময় অর্জনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। যুক্তরাজ্যের হ‍্যারিংগে কাউন্সিলের ইতিহাসে এই প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আহমেদ মাহবুব। 

সম্প্রতি টটেনহ্যাম টাউন হলে হ‍্যারিংগে কাউন্সিলের বার্ষিক ফুল কাউন্সিল সভায় হোয়াইট হার্ট লেন ওয়ার্ডের কাউন্সিলর ও ডেপুটি মেয়র আহমেদ মাহবুবকে এ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। তিনি আগামী সেশনের জন‍্য মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

মেয়র নির্বাচিত হওয়ায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মেয়র মাহবুবের বাড়ি সুনামগঞ্জের ছাতক পৌরসভায়।

মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে আহমেদ মাহবুব বলেন, মাল্টিকালচালচারাল এই কাউন্সিলে সব বর্ণ, ধর্ম, গোত্রের মানুষকে নিয়ে মিলেমিশে তিনি কাজ করবেন। এতে তিনি কাউন্সিলর ও নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

মেয়র মাহবুব ২০১৮ সালের লন্ডনের বিখ্যাত কুইনমেরি ইউনিভার্সিটি পড়ার সময় কুইনমেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।