আজ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

United Nations Peacekeepers Day
নিজস্ব প্রতিবেদক: ২৯ মে ২০২৫ ০৪:২১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৯ মে ২০২৫ ০৪:২১ অপরাহ্ন
আজ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন
নানা আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি)। ছবি - কাবিল হোসেন

 আজ নানা আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি)। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।


এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ অংশ নেন।


এতে জেলা ও নগর পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।

শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।