মুক্তিযুদ্ধ সংশ্লিষ্টেদের স্মৃতি নিশ্চিহ্ন করতে রাবির স্থাপনার নাম পরিবর্তন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম পুনঃস্থাপন করা হয়েছে। এটিকে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্টের স্মৃতি নিশ্চিহ্ন করার কৌশল অবলম্বন করা হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।এছাড়া এতে করে শিক্ষর্থীরাও ক্ষোভে ফেটেপড়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) রাবির সিন্ডিকেটের ৫৩৯তম সভায় এই স্থাপনাগুলোর পুনঃনামকরণ করা হয়।
এসব নাম পরিবর্তন করায় ব্যাপক সমালোচনা শুরু হয় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। তারা বলছেন মুক্তিযুদ্ধের অবদান সংশ্লিষ্টদের স্মরণীয় রাখতে তাদের নামে স্থাপনা গুলোর নাম করণ করা হয়েছিলো।যাতে করে ভবিষ্যত প্রজন্ম তাদের অবদান জানতে পারে।স্বাধিনতার স্থপতি ও জাতীয় নেতাদের নামে নাম করণ স্থাপনা গুলোর নাম পরিবর্তন করে স্বাধিনতার ইতিহাস নিশ্চিহ্ন করার অপকৌল বলে মনে করছেন অনেকেই।
২৪ জুলাই আন্দোলনের অগ্রনী ভুমিকায় যারা এবং ২৪ শের শহীদদের স্মৃতি স্মরণিয় রাখতে তাদের নামে নাম করণ হোক, রাস্থা বা স্থাপনা। তবে ৭১ এর মুক্তিযুদ্ধের বীরদের নাম করণ মুছে নয়! নতুন স্থপনা তৈরী করে তাদের নাম করণ করা হোক।
এছাড়া নারী শিক্ষার্থীরা বলছেন, মেয়েদের হলের নাম কেন জুলাই-৩৬ হবে?এদিকে পুনঃনামকৃত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুইটি হল, প্রশাসন ভবণ, স্টেডিয়াম, একাডেমিক ভবণ, স্কুল ও দুইটি গেইট।
পরিবর্তনকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম করা হয়েছে ‘বিজয়-২৪ হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুলাই-৩৬ হল’, সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নাম রাখা হয়েছে 'প্রশাসন ভবণ-১', মনসুর আলী প্রশাসন ভবনের নাম রাখা হয়েছে 'প্রশাসন ভবন-২', তাজউদ্দীন সিনেট ভবনের নামকরণ করা হয়েছে 'সিনেট ভবন'।
সেই সঙ্গে শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে 'রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম', ড. কুদরত-ই-খুদা ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'জাবির ইবনে হাইয়ান ভবন', ড. ওয়াজেদ আলী মিয়া ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'জামাল নজরুল ভবন',কৃষি অনুষদ ভবনের নাম রাখা হয়েছে 'কৃষি ভবন', শেখ রাসেল স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'রাবি মডেল স্কুল', কাজলা গেটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'শহীদ সাকিব আঞ্জুম গেইট', বিনোদপুর গেইটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'শহীদ আলী রায়হান গেইট'।
এদিকে মেয়েদের হলের নাম পরিবর্তন নিয়ে এক নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মেয়েদের হলের নাম জুলাই ৩৬,এটা কেমন একটা শোনাচ্ছে না? অন্যান্য হলের সাথে বিন্দুমাত্র মিল নাই। কেউ হঠাৎ করে শুনলে বুঝবেই না যে এটা ছেলেদের হল নাকি মেয়েদের।নামই যদি পরিবর্তন করা হবে তাহলে মেয়েদের অন্যান্য হলের নামের সাথে সামঞ্জস্য রেখে নামকরণ করা উচিত ছিল।