ঈদুল আযহায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান র‌্যাবের

Preventing robberies and snatching during Eid-ul-Adha
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ মে ২০২৫ ০৯:২২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ৩০ মে ২০২৫ ০৯:২২ অপরাহ্ন
ঈদুল আযহায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান র‌্যাবের
ঈদুল আযহায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান র‌্যাবের

গতকাল রাতে পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন স্থানসহ বান্দরবানের বিভিন্ন এলাকা ও হাইওয়ে গুলোতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের বিশেষ টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। 

উক্ত অপরাধ দমনে শহরের পর্যটন এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। তাছাড়াও ঝুঁকিপূর্ন/গুরুত্বপূর্ণ এলাকা ও হাইওয়েতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও র‌্যাব-১৫ এর আওতাধীন বিভিন্ন ধরনের অপরাধ ও অন্যান্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষে র‍্যাব ১৫ এর অভিযান অব্যাহত রয়েছে।

বিজয়বাংলা নিউজকে  র‌্যাব জানিয়েছে, র‌্যাবের চেকপোস্ট এর ফলে কক্সবাজার ও বান্দরবানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। কক্সবাজার ও বান্দরবানের যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-১৫ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।