বাংলাদেশের আম চীনে পৌঁছেছে

Mango of Bangladesh
অনলাইন ডেস্ক : ৩১ মে ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ৩১ মে ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন
বাংলাদেশের আম চীনে পৌঁছেছে
প্রথমবারের মতো চীনে রপ্তানি হলো বাংলাদেশের আম।.....সংগৃহীত ছবি

প্রথমবারের মতো চীনে রপ্তানি হলো বাংলাদেশের আম। গত ৩০ মে তিন টন আমের প্রথম চালান পৌঁছেছে হুনান প্রদেশের ছাং শা শহরের হুয়াং হুয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরেই শুল্ক ও কোয়ারেন্টিন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা শেষে ছাড়পত্র দেয়।

এই চালানের আম চীনের ই-কমার্স, সুপারশপ ও তাজা খাদ্য চেইনে বিক্রি হবে। এর মাধ্যমে বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথম ধাপে ১০০ টনের বেশি আম রপ্তানির পরিকল্পনা রয়েছে। বাংলাদেশি আমের গুণমান ও স্বাদ চীনা ভোক্তাদের মন জয় করতে পারলে ভবিষ্যতে রপ্তানি আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

এর আগে বাংলাদেশি আম প্রধানত মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হতো। এবার এশিয়ার বৃহৎ বাজারে প্রবেশে দেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা আরও বিস্তৃত হলো।