এক্সের ঘুষিতে চোখে জখম ধনকুবের ইলন মাস্কের

Elon Musk
অনলাইন ডেস্ক : ৩১ মে ২০২৫ ০১:৫১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ৩১ মে ২০২৫ ০১:৫১ অপরাহ্ন
এক্সের ঘুষিতে চোখে জখম ধনকুবের ইলন মাস্কের
....সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন থেকে বিদায় নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) মার্কিন প্রেসিডেন্টের দফতর ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে মাস্কের বিদায়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। 

হোয়াইট হাউজে বিদায়ী অনুষ্ঠানে ইলন মাস্কের চোখে কালশিটে দাগ দেখা গিয়েছে। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হলেও মাস্ক নিজেই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমি ছেলেকে মজা করে বলেছিলাম, ‘মুখে ঘুষি মারো।’ পাঁচ বছর বয়সী ছেলে ‘এক্স’ সত্যিই ঘুষি মারে, আর সেটাই চোখে দাগের কারণ।

প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে মাস্কের চোখের দাগ নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প মজার ছলে বলেন, যদি এক্সকে চেনেন, বুঝতেন—সে এটা করতেই পারে।

এদিকে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় মাস্ক নিয়মিতভাবে মাদক সেবন করতেন। এ বিষয়ে মাস্ক কোনো মন্তব্য করেননি।

বিদায় অনুষ্ঠানে ‘দ্য ডোজফাদার’ লেখা টি-শার্ট ও ডোজ ক্যাপ পরে এসেছিলেন মাস্ক। তার ও গায়িকা গ্রাইমসের ছেলে ‘এক্স’, হোয়াইট হাউজে প্রায়ই বাবার সঙ্গে আসতেন। ফেব্রুয়ারিতে মাস্কের ওভাল অফিসে প্রথম উপস্থিতির সময় ছেলেকে কাঁধে বসিয়েছিলেন তিনি। এমনকি ‘রেজলুট ডেস্ক’-এর পাশে দাঁড়িয়ে একবার নাকও খুঁটতে দেখা যায় তাকে।