বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ পালিত

World No Tobacco Day
ছোটন সরদার ৩১ মে ২০২৫ ০৩:১৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
ছোটন সরদার ৩১ মে ২০২৫ ০৩:১৪ অপরাহ্ন
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ পালিত
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে।

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে।

বিশ্ব তামাকমুক্ত দিবসে " তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি "এই স্লোগানকে সামনে রেখে  ৩১ মে শনিবার সকাল দশটায়  রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে এই দিবস পালন করা হয়।

রুলফাও নির্বাহী পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, স্পেস  নির্বাহী পরিচালক কামরান হাফিজ,বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান , সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন কর্মী ওয়ালিউর রহমান বাবু, আদিবাসী নেতা সূভাষ চন্দ্র হেমব্রম,ইয্যাস সাধারণ সম্পাদক আতিকুর রহমান , নারী নেত্রী সিমা খাতুন, নিলা আক্তার , শাকি বেগম , সামাজিক কল্যাণ সংস্থার যুব ইউনিটের মধ্যে উপস্থিত ছিলেন একলাসুর  রহমান রাতুল,আনাস হোসন,সাকিব প্রমুখ।

বক্তারা দাবি করেন , তামাক কোম্পানি রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার-প্রচারণা করছে যা আইনত দণ্ডনীয় অপরাধ অতিবিলম্বে এই সকল বিজ্ঞাপন  প্রচার-প্রচারণা বন্ধ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে ।তামাক গ্রহনের ফলে তামাক গ্রহনকারী যেমন ভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ঠিক তেমন ভাবে তার আশেপাশে থাকা লোকজন একই ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই আইন প্রয়োগের মাধ্যমে শাস্তি দাবী করা হয় এবং যথাযথ আইন প্রয়োগের জন্য দাবি করা হয় । সেই সাথে বক্তারা আরো বলেন সরকার যেহেতু ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে তাই আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত দ্রব্যের কর কাঠামো সংস্কার ও কঠোর নজরদারি করতে হবে।এজন্য জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ, কর আদায় ও প্রশাসনিক ব্যবস্থা ডিজিটালাইজেশন এবং ধোঁয়া বিহীন তামাকের করফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।