শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Ziaur Rahman
নিজস্ব প্রতিবেদক: ০১ জুন ২০২৫ ০১:০৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০১ জুন ২০২৫ ০১:০৫ অপরাহ্ন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।ছবি - কাবিল হোসেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চারঘাট মল্লিকপুর সুপার মার্কেট ব্যবসায়ীদেে আয়োজনে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত  ৩০ মে মল্লিকপুর সুপার মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,ইকবাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী,রাজনীতিবীদ,লেখক ও গবেষক মোঃ জুলহাস মল্লিক।


সভায় শহীদ রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন,গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে প্রধান  আলোচক জুলহাস মল্লিক বলেন, জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি রচনা করেন। তিনি ছিলেন একজন সৎ ও দেশপ্রেমিক শাসক। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করেছেন। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কেড়ে নেয়ার জন্য তাঁকে হত্যা করে।

তিনি আরো বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সাদামাটা জীবন জীবনযাপনকে ধারন করে দেশের জন্য কাজ করতে পারলেই তাঁর স্বপ্ন পূরণ করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময় মার্কেটির ব্যবসায়ী বৃন্দ,স্থানীয় বিএনপি নেতা- কর্মীসহ অনেকই উপস্থিত ছিলেন।