ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত রাখতে আবগারি শুল্ক দিতে হবে না

3 lakh rupees
অনলাইন ডেস্ক : ০২ জুন ২০২৫ ০৭:০২ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ০২ জুন ২০২৫ ০৭:০২ অপরাহ্ন
ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত রাখতে আবগারি শুল্ক দিতে হবে না
.....সংগৃহীত ছবি

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থ উপদেষ্টা ব্যাংকে আমানতের পরিমাণ ৩ লাখ টাকা হওয়া পর্যন্ত আবগারি শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন। অর্থাৎ আমানত ৩ লাখ টাকা অতিক্রম করলেই কেবল আবগারি শুল্ক দিতে হবে।

বর্তমানে ব্যাংকে বছরে একবার ১ লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। এখন ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা এবং ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। ব্যাংক হিসাবের টাকা বছরে অন্তত একবার এসব স্তর স্পর্শ করলে আবগারি শুল্ক দিতে হয়।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। ১ লাখ টাকার পরিবর্তে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে।’