বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে ৩কেজি ২০০গ্রাম গাঁজাসহ হাসেম(৪২)গ্রেপ্তার

Hashem (42) arrested with 3kg and 200g of marijuana
প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) ০২ জুন ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন আইন-আদালত
প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) ০২ জুন ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন
বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে ৩কেজি ২০০গ্রাম গাঁজাসহ হাসেম(৪২)গ্রেপ্তার
বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে ৩কেজি ২০০গ্রাম গাঁজাসহ হাসেম(৪২)গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ৩কেজি ২০০গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী হাসেম রেজা(৪২)কে আটক করেছে থানা পুলিশ।সোমবার ২রা জুন দিবাগত রাত্রি ১টা ১০মিনিটে দেউলিয়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গাঁজা সহ আটক করা হয়।

আটককৃত হাসেম রেজা(৪২) উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে।

থানা পুলিশ জানায়, সোমবার ২রা জুন দিবাগত রাত ১টা১০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার ওসি(তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম,এসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন দেওলিয়া গ্রামের হাসেম রেজাকে তার বাড়ির সামনে তল্লাশি করে ডান হাতে থাকা বাজারের ব্যাগের মধ্যে থেকে ৩কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানা পুলিশ আরও জানায়, আসামি হাসেম রেজা(৪২) তার স্থায়ী ঠিকানা আধাইপুর ইউনিয়নের দেউলিয়া বাড়ি হলেও আসামি দীর্ঘদিন দীর্ঘদিন যাবত কৌশলে বদলগাছি থেকে থেকে মাদকদ্রব্য গাজা সংগ্রহ করে নওগাঁ সদরের উকিলপাড়া এলাকায় ভাড়া থােকে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশের নিকট গোপন সংবাদের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ ব্যপারে মাদক আইনে মামলা হয়েছে।

এ ব্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে দেউলিয়া গ্রাম থেকে হাসেম রেজা(৪২)কে ৩কেজি ২০০গ্রাম সহ গ্রেফতার করা হয়েছে। দুপুরে আসামিকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।