ঘূর্ণিঝড় শক্তি : তলিয়ে গেছে কক্সবাজারের অনেক নিচু এলাকা

Cyclone power
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ জুন ২০২৫ ০৭:৩৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ জুন ২০২৫ ০৭:৩৯ অপরাহ্ন
ঘূর্ণিঝড় শক্তি : তলিয়ে গেছে কক্সবাজারের অনেক নিচু এলাকা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে কক্সবাজার জেলা অনেক নিচু এলাকা। 

এদিকে গেল ২ দিনের সংঘটিত ক্ষয়ক্ষতি পরিদর্শনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন টেকনাফ ও পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকা সফর করেন। 

সফরকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার এবং পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার ও জেলার নেজারত ডেপুটি কালেক্টর প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক ও সাবরাং ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করেন।

এছাড়া পেকুয়ার মগনামা জেটিঘাট, মগনামা স্লুইস গেট, উজানটিয়া আশ্রয়ণ প্রকল্প পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করেন।

এসময়, তিনি বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত জনগণের সাথে কথা বলেন এবং উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ব্যাপারে দিকনির্দেশনা দেন। ইতোমধ্যে, সেন্টমার্টিনসহ দুর্গত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকলে ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।