গোমস্তাপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ

Mother and Child Support Program
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০২ জুন ২০২৫ ০৭:৪২ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০২ জুন ২০২৫ ০৭:৪২ অপরাহ্ন
গোমস্তাপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত হয়। সাপোর্টিং ইমপ্লিমেন্টশন অফ মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP) শীর্ষ প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা বিষায়ক উপ-পরিচালক শাহিদা আখতার।  উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তারা। বক্তব্যে বলা হয় গর্ভধারিনী মা ও শিশু পুষ্টিকর খাবার খাওয়ার জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে এবং দেশের অসহায় দারিদ্রতা দূর করার জন্য ভাতা চালু করা হয়েছে।