তানোরে ওয়ালটন ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’র আনন্দ র্যালি
ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর তানোর পৌর শহরের তালন্দ বাজারে আবরার ইলেকট্রনিক্স ওয়ালটন ডিস্ট্রিবিউটর পয়েন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর ‘আবারও মিলিয়নেয়ার’ ক্যাম্পেইনের র্যালি ও ব্র্যান্ডিং কার্যক্রম। একইসঙ্গে দেশব্যাপী আনন্দ র্যালি করেছে ওয়ালটন।
এ উপলক্ষে সোমবার (২ জুন) বিকেলে তালন্দ বাজার থেকে এ আনন্দ র্যালি বের করা হয়। এ র্যালিটি তালন্দ বাজার মোড় ও কলেজ চত্বর প্রদক্ষিণ করে বাজারে আবরার ইলেকট্রনিক্স ওয়ালটন ডিস্ট্রিবিউটর পয়েন্টের সামনে এসে শেষ হয়।
র্যালিতে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রাজশাহী জোনের সিনিয়র আরএসএম এএইচএম আসাদুজ্জামান এবং আবরার ইলেকট্রনিক্স ওয়ালটন ডিস্ট্রিবিউটর পয়েন্টের স্বত্তাধিকারী আবু হেনা বাবু সহ ওয়ালটনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।
উল্লেখ্য, দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর আওতায় তানোরের তালন্দ বাজারে আবরার ইলেকট্রনিক্স ওয়ালটন ডিস্ট্রিবিউটর পয়েন্ট ছাড়াও দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শো-রুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা ‘আবারও মিলিয়নেয়ার’ অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ রয়েছে নিশ্চিত পুরস্কার। ঈদ উপলক্ষে ওয়ালটন বাজারে ছেড়েছে আইওটি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের নতুন সাত মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার।