রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

National consensus and civic thinking in state reform
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০২ জুন ২০২৫ ০৯:২৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০২ জুন ২০২৫ ০৯:২৯ অপরাহ্ন
রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ স্লোগানকে ধারন করে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য ও নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০২ জুন) সকাল ১০ টা থেকে দিনব্যাপী  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে চাঁপাইনবাবগঞ্জ সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজনের রাজশাহী মহানগরের সভাপতি পিয়ার বক্স, রাজশাহী জেলার সভাপতি সফিউদ্দিন আহমেদ ও সহ-সম্পাদক ওয়ালিউর রহমান রাজু । 

বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার দরকার। তাই রাষ্ট্রীয় সংস্কারে জাতীয় ঐক্য ও জনমত গঠনে বেশি বেশি গোল টেবিল বৈঠক প্রয়োজন। 

এসময় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কর্মাস, জেলা পূজা উদযাপন পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের স্থানীয় প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন ।