২৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী 'আবছার' অস্ত্রসহ গ্রেফতার
'Abshar' arrested with weapons
হত্যা, ধর্ষণ, অস্ত্র ও ডাকাতিসহ ২৩ মামলার পলাতক আসামী এবং কক্সবাজারের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আবছার গ্রুপের প্রধান নুরুল আবছার প্রকাশ আবছারকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, সোমবার ২ জুন বিকেলে র্যাব-১৫ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার রুমালিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে আঞ্চলিক পর্যায়ের চাঞ্চল্যকর অপরাধী, সশস্ত্র সন্ত্রাসী, একাধিক হত্যা, ধর্ষণ, অস্ত্র, ডাকাতি মামলাসহ ২৩টি মামলার পলাতক আসামী এবং বাহিনী প্রধান নুরুল আবছারকে ১টি বিদেশি পিস্তল, ১টি ছুরি ও ২টি ব্ল্যাংক চেকসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আবছার (২৯) কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়ার মোঃ রশিদ প্রকাশ রশিদ ড্রাইভার এর পুত্র।