ঈদকে ঘিরে ব্যস্ত কামারপল্লি

Kamarpalli is busy around Eid
নিজস্ব প্রতিবেদক: ০৩ জুন ২০২৫ ০৪:১৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৩ জুন ২০২৫ ০৪:১৯ অপরাহ্ন
ঈদকে ঘিরে ব্যস্ত কামারপল্লি
ঈদ-উল আযহা যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠেছে রাজশাহীর কামার পল্লীগুলো।

ঈদ-উল আযহা যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠেছে রাজশাহীর কামার পল্লীগুলো। সেসব পাড়ায় ঢুকলেই কানে আসে টুংটাং শব্দ—হাতুড়ি ও লোহা-পেটানো যন্ত্রপাতির শব্দে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। বছরের বেশিরভাগ সময় অলস সময় কাটালেও, ঈদুল আজহা সামনে রেখে তাদের কর্মযজ্ঞ বেড়েছে কয়েকগুণ।

নগরীর স্টেডিয়াম মার্কেটের  কামারেী দোকানে গিয়ে দেখা যায়, কামাররা ঘাম ঝরিয়ে তৈরি করছেন দা, বটি, চাপাতিসহ বিভিন্ন কাটার যন্ত্রপাতি। কোরবানির মাংস প্রক্রিয়াজাত করার প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে ভিড় করছেন ক্রেতারা।

এছাড়া নগরীতে ফেরি করে বিক্রি হচ্ছে মাংস কাটা সরন্জামাদী।নারীরাই এদের খদ্দের।পাশাপাশি কাধে শানধার মেশিন নিয়ে ওলিতে গলিতে ঘুরছে শানধারেরা।

ধারক্ষয়ে যাওয়া ও পুরোন দা,বটি,চাকু শানিয়ে ধার করে নিচ্ছন গৃহবধুরা।

এক কথায় আসন্ন কোরবানির ঈদে পশু কোরবানির সরণ্জামাদী তৈরী  রাখতে ব্যস্ত মুসলিম সম্প্রদয়ের লোকজন।

কামারের দোকানে মাংস কাটার সরঞ্জাম কিনতে আসা খাদিজা আক্তার নামের এক গৃহীনি  বলেন, বাজারে বিভিন্ন ধরনের ছুরি পাওয়া যায়, কিন্তু সেগুলো টেকসই না। কামারদের তৈরি লোহার দা-বঁটি অনেক মজবুত এবং কাজেও ভালো হয়। তবে এবার দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে।

মাহিম নামের আরেক ক্রেতা জানান, কোরবানির আর বেশি দিন নেই। তাই আগে থেকেই দা, চাপাতিসহ দরকারি জিনিস কিনে নিচ্ছি। ঈদের সময় প্রচণ্ড ভিড় হয়, সময় বাঁচাতেই আগেভাগে এসেছি।

কর্মকার রাতুল জানান, একটা দা-বঁটি বানাতে অনেক খরচ হয়, কিন্তু সেই তুলনায় দাম ঠিকমতো পাওয়া যায় না। তাছাড়া এখন বিদেশি দা-বটিও বাজারে ঢুকেছে, যার প্রভাব পড়েছে আমাদের তৈরী ও বিক্রিতে। তারপরও ঈদের জন্য কিছুটা বিক্রি বেড়েছে।

লালু নামের এক কামার বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিস ও কৃষি যন্ত্রপাতি আধুনিক হওয়ায় আমাদের পণ্যের চাহিদা কমেছে। এবার কোরবানির ঈদকে ঘিরে লোহা ও কয়লার দাম বেড়েছে। খরচ বাড়লেও আমাদের আয় বাড়েনি।

এভাবেই ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে কামারপাড়া। আধুনিকতার ছোঁয়ায় পেছনে পড়ে গেলেও কোরবানির ঈদই এখনও এই প্রাচীন পেশায় খানিকটা প্রাণ ফেরায়।

লাভ ক্ষতি মিলেই চলে ব্যবসা, কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কোরবানির ঈদকে কেন্দ্র করে দা বটি চাপাতি সহ  বিভিন্ন পণ্যের চাহিদা থাকে একটু বেশি।

সেই চাহিদাকে কেন্দ্র করে কামারেরা তৈরি করেন এস পণ্য। উদ্দেশ্য একটাই ঈদের এই আমেজ যেন ছড়িয়ে পড়ে সকল পেশার মানুষের মনে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতা সকলের।