“বদলে যাওয়া জীবন, বদলে যাওয়া শহর” বিষয়ে নবীন-প্রবীণের জলবায়ু কথন অনুষ্ঠিত

“A changing life, a changing city”
নিজস্ব প্রতিবেদক: ০৩ জুন ২০২৫ ০৪:২৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৩ জুন ২০২৫ ০৪:২৪ অপরাহ্ন
“বদলে যাওয়া জীবন, বদলে যাওয়া শহর” বিষয়ে নবীন-প্রবীণের জলবায়ু কথন অনুষ্ঠিত
শহর বদলায়, শাসন বদলায়, বদলায় আমাদের পরিবেশ। “বদলে যাওয়া জীবন, বদলে যাওয়া শহর” বিষয়ে নবীন-প্রবীণের জলবায়ু কথন অনুষ্ঠিত

শহর বদলায়, শাসন বদলায়, বদলায় আমাদের পরিবেশ। “বদলে যাওয়া জীবন, বদলে যাওয়া শহর” বিষয়ে নবীন-প্রবীণের জলবায়ু কথন অনুষ্ঠিত।

আজ রাজশাহীর ভদ্রা এলাকার জামালপুর রেল কলোনীতে অনুষ্ঠিত হলো “বদলে যাওয়া জীবন, বদলে যাওয়া শহর” শীর্ষক নবীন-প্রবীণের জলবায়ু কথন। বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) ও সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে তরুণ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকরা।

আলোচনায় উঠে আসে কীভাবে শহরের রূপান্তর, শাসন ব্যবস্থার পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। প্রবীণরা স্মৃতিচারণার মাধ্যমে তুলে ধরেন পূর্বের রাজশাহীর পরিবেশ, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমের প্রকৃত চেহারা এবং স্থানীয় বাস্তুতন্ত্রের বিবর্তনের চিত্র। অন্যদিকে তরুণ প্রজন্ম জানায় তারা কীভাবে আজকের শহর, জলবায়ু এবং নাগরিক জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছে।

 সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু (৬০) উক্ত আলোচনায় অংশ নিয়ে  রাজশাহী শহরে আজ থেকে ৪০/৫০ বছর আগের  পুকুর নদী খাল বিল বন জঙ্গল গাছপালা নিয়ে আলোচনা করেন বর্তমানে উন্নয়ন ও উঁচু উঁচু বিল্ডিং দিয়ে শহর আবদ্ধ হয়ে পড়েছে, পুকুর বন্ধ করে বন জঙ্গল উজাড় করে নদী বন্ধ করে  এখন শহর গড়ে তুলে এখন এক বসবাস অনুপযোগী পরিবেশ তৈরি হয়েছে।  

আলোচনায় অংশ নিয়ে জামালপুর রেল কলোনিতে বসবাসকারী  প্রবীণ রোকেয়া বেগম (৭৫) তিনি নীলফামারী এলাকায় বন্যায় ঘরবাড়ি হারিয়ে প্রায় ৩০ বছর আগে এসে এই কলোনিতে এসে উঠেন। তিনি বলেন  “আগে গরমকাল মানেই প্রচুর আম কাঁঠাল আর বর্ষাকাল মানেই জলসিক্ত খালবিল। এখন তো গরমও অসহ্য, বৃষ্টিও হয় হঠাৎ করে, আবার খুব কম।”

একজন নবীন বলেন, “আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের জীবনে এখনই স্পষ্ট, অথচ আমরা পরিবেশ নিয়ে তেমন কিছু করতে পারি না।”

রাজশাহী নগরের তরুণ দের সমন্বয়ে গঠিত বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর সভাপতি শাইখ তাসনীম জামাল বলেন,

রাজশাহী নগরীর , জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বুঝতে হলে জনগণের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিতে হবে। এ ধরনের আন্তঃপ্রজন্মীয় সংলাপ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানটি ছিল এক আন্তরিক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ আয়োজন, যা নবীন-প্রবীণের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের জন্য একটি যৌথ ভাবনার ক্ষেত্র তৈরি করেছে।